চট্টগ্রাম নগরীতে এসএ পরিবহণের কাউন্টার থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এরা হলেন, ওই পরিবহণের কাউন্টার ম্যানেজার এমএ মবিন ও পার্সেল সহকারী সামসুদ্দিন সবুজ।
শনিবার রাত সাড়ে ১০ টায় নগরীর ধনিয়ালাপাড়া এলাকার ওই কাউন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব।
র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি শাহেদা সুলতানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
