চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ

বান্দরবান সেমিফাইনালে

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:১৫

ফেনীতে অনুষ্ঠানরত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বান্দরবান ১-০ গোলে চাঁদপুর জেলা দলকে হারিয়ে শেষ চারে উঠেছে। গতকাল রবিবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। খেলার ১৮তম মিনিটে বান্দরবান দলের উসাই মং খেলার একমাত্র গোলটি করেন। পরে তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

এদিকে আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় একই মাঠে খাগড়াছড়ি ও নোয়াখালী জেলা দল মুখোমুখি হবে।