গোবিন্দগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৩:৩৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাত করে ৬৫লাখ টাকা ছিনতাই মামলার আসামি মাহাবুবুর রহমান সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রবিবার ভোরে শহরের কুঠিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর এলাকার কালিডোবা গ্রামের মৃত্যু আফজাল হোসেনের ছেলে। 
 
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।   
 
উল্লেখ্য, গত ১২জুন রাতে গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী কামাল উদ্দিন হালখাতার ৬৫লাখ টাকা নিয়ে ম্যানেজারের ছোট ভাই রিপন ও কর্মচারী লিটনকে সঙ্গে নিয়ে রিকশা করে বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী গতিরোধ করে। এরপর তাদের ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।