স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশকে হারিয়ে চট্টগ্রামে শুরু হওয়া ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে চমক দেখাল নবাগত পাইরেটস ক্লাব। গতকাল রবিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি।
স্কোর : সিটি কর্পোরেশন ৫০ ওভারে ২৩৫/৮ (মেহেদী ৪৯, রানা ২৪, মঞ্জু ২১। ওয়াহিদ ২/৪৪)। পাইরেটস ক্লাব ৪৩.৩ ওভারে ২৩৬/৭ (আরমানুল ৮০, সৌরভ ৩৫, আসিফ ৩১, রাসেল ৩১ অপঃ, সৈকত ২৮। মনির ২/৪৭)।
