টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:০০
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা লেনদেনের অভিযোগে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শওকত আলমসহ তিন জনকে আটক করে পুলিশ। আটক অপর দুজন হলেন, টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী পাড়ার দিল মোহাম্মদের ছেলে মো. ইউনুছ (৩৫), আমির হোসেনের ছেলে জাকের হোসেন (৩০)। 
 
রবিবার ভোরে টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী পাড়া থেকে তাদের আটক করা হয়। তিনি পৌরসভার কাইয়ুকখালী পাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান,  পৌরসভার কাইয়ুকখালী পাড়ায় ইয়াবা লেনদেনের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে।