রাজধানীতে নির্মাণ শ্রমিকের ‍মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:৩০
রাজধানীর ওয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. নান্টু মিয়া (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
 
ভবনের প্রজেক্ট ইনচার্জ জানান, ১০তলা ভবনের ছাদ ঢালাই কাজের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক  (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।