বড়শিতে ২৯ কেজি ওজনের কাতল মাছ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৫:২৭
 
ফরিদপুরের পদ্মা নদীতে বড়শিতে ২৯ কেজি ওজনের কাতল মাছ ধরা পড়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের টেপুরাকান্দি এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
 
মো. আসলাম নামের এক ব্যক্তির বড়শিতে মাছটি ধরা পরে।  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছটি পানি থেকে ডাঙায় ওঠানো হয়।
 
আসলামের ভাগ্নে কাজী নূরুল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে কাতল মাছটি ফরিদপুর প্রেসক্লাবে নিয়ে আসেন। তিনি বলেন, মাছটি তারা বিক্রি করবেন না। আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে একসঙ্গে খাবেন।
 
এই বিশাল আকৃতির মাছটি দেখতে ও ছবি তুলতে উৎসুক অনেকেই ভিড় করেন।