শাবিতে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৮:৫৬
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
 
জানা গেছে, গত রবিবার বিকেলে ফুটবল খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও আইপিই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িত ও শিক্ষক লাঞ্ছিত করায় নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র আসিফ হোসেন রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ভিসির ক্ষমতাবলে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
 
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান  চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম মাযহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল মুকিদ মো. মোকাদ্দেস ও সহকারী প্রক্টর জাহিদ হাসান।
 
প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, সংঘর্ষে জড়িত থাকায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।