বগুড়ায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৯:৩৬
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
 
সোমবার বিকেলে দুপচাঁচিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম তার ছেলে শিমুল সরদার মালুকে (২৮) পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক শাহেদ পারভেজ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।