বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ০১:১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম.ইমামুল হক ফল প্রকাশের ঘোষণা দেন। ভর্তি পরীক্ষায় পাসের হার ২২ দশমিক ৩৭ ভাগ।

 
মেধা তালিকায় সর্ব্বোচ্চ মেধাস্কোর ক ইউনিটে ১৬৯ দশমিক ৪০, খ ইউনিটে ১৫৮ দশমিক ৫০, গ ইউনিটে ১৭৭ দশমিক ৮০। ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.barisaluniv.ac.bd) পাওয়া যাবে।
 

৬টি অনুষদের অধীনে ১৮ বিভাগে ১ হাজার ৩শ’ আসনের বিপরীতে মোট ২৭ হাজার ৫৬৩ শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহ করেন। পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৮ শত ৯২ জন। গত শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও সিটি ক্যাম্পাসসহ ৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া হয়।