কুমিল্লায় শ্রমিক-কর্মচারী সমাবেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৬
 
কুমিল্লায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রমিক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে কুমিল্লা সড়ক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী-কুমিল্লা মুহাম্মদ সাইফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন খন্দকার।
 
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আবদুল মোতালেব ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন।