ডিপ্লোম্যাটিক কোরের দায়িত্ব হস্তান্তর করলেন গিবসন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৭:২৭
ডিন অব ডিপ্লোমেটিক কোরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাতের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেছেন।
 
২০১১ সালে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হওয়া রবার্ট গিবসন গত আগস্টে ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের কাছ থেকে বাংলাদেশে বিদেশী রাষ্ট্রদূতদের ডিপ্লোম্যাটিক কোরের ডিনের দায়িত্ব নিয়েছিলেন। উল্লেখ্য, এই মাসের শেষে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।