‘সরকারের প্রতি ৯০ ভাগ মানুষের আস্থা নেই’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ২০:৪৫
 
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশের ৯০ ভাগ মানুষের মধ্যে এই সরকারের প্রতি আস্থা নেই। তারপরও দেশ যে চলছে তা আল্লাহ চালাচ্ছেন। আর কিছুটা ভাল মানুষদের কল্যাণে। এখানে সরকারের কোনো কৃতিত্ব নেই।’
 
সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একটি ‘নিরপেক্ষ নির্বাচন’ দেয়া হলে দেশের ৮০ শতাংশ সমস্যা দূর হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী।
 

নাশকতা ও পেট্রোল বোমায় মানুষ হত্যা এখন বন্ধ হলেও ‘মৃত্যুর মিছিল’ বন্ধ হয়নি বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেছেন, বাসে আগুন দেওয়া, জ্বালাও পোড়াও বন্ধ হলেও মৃত্যুর মিছিল বন্ধ হয়নি। দেশে যেভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, কবে জানি বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে?