সিকৃবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২৯

সিলেট অফিস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রবিবার তিন দিনব্যাপী “থিসিস অ্যান্ড টেকনিক্যাল রিপোর্ট রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কোর্স কোর্ডিনেটর প্রফেসর ড. মো. আবু সাঈদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। এ সময় ডিন কাউন্সিলের আহবায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল কাশেম, মত্স্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. তরিকুল আলম, পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলামসহ কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের এম.এস. পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছেন।

বিশ্ব নারী দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। রবিবার প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকীর পরিচালনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্প্যাসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। 

র্যালিতে ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েবসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।