পাকিস্তানকে ‘দাঁত ভাঙা’ জবাব দেয়ার আহ্বান

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৯:০৬
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ‘মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে গণহত্যায় পাকিস্তানের দায় অস্বীকার’ করার তীব্র সমালোচনা করেছে গণজাগরণ মঞ্চ।
 
মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে গণজাগরণের মঞ্চের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারকে এর ‘দাঁত ভাঙা’ জবাব দেয়ার আহ্বান জানানা হয়েছে।
 
এতে একাত্তরে গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ প্রদানের পূর্ব পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে দেয়ার দাবি জানায় গণজাগরণ মঞ্চ।
 
বুধবার বিকেলে এ দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।