আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আখাউড়ার ধরখার ইউনিয়নের চান্দুপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ওহাব মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওহাব মিয়া ধান-চালের ব্যবসা করতেন।
ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, চান্দপুর গ্রামের ওহাব মিয়া ও হানিফ মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল।
শনিবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে হানিফ মিয়ার লোকজন ওহাব মিয়ার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত ওহাব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
