প্রার্থীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দিচ্ছে আওয়ামী লীগ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১২:২৯
 
পৌরসভা নির্বাচনে দ্বিতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দিচ্ছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি কার্যালয় থেকে এই প্রত্যয়নপত্র দেয়া শুরু হয়।
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিকাংশ প্রার্থী হাতে হাতে আর বাকিরা প্রতিনিধির মাধ্যমে এই পত্র সংগ্রহ করছে।
 
এদিকে, সকাল থেকেই প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে মনোনীত প্রার্থী এবং তাদের কর্মীরা জড়ো হয়েছেন।