হবিগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৬
হবিগঞ্জের চাঞ্চল্যকর স্কুলছাত্র লায়েছ চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি রিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকার শাহ মঞ্জুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের প্রবাসী নয়ন চৌধুরীর ছেলে সপ্তম শ্রেণির ছাত্র লায়েছকে বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রিপন ও তার সহযোগীরা। ওইদিন সকালে লায়েছের বাবা নয়ন চৌধুরী আবুধাবি থেকে দেশে ফেরেন। এ ব্যাপারে নিহতের মা জাসমিনা চৌধুরী বাদি হয়ে রিপনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর পরই রিপন ও তার সহযোগীরা পালিয়ে যায়।এরপর ওই মাদ্রাসায় তিনি বাবুর্চীর চাকরি নেন।