রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ রাজশাহীর ৮ বিশিষ্ট ব্যক্তিকে উড়োচিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুকিটাকি চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তাসনুভা তাহরীম অন্তরা, ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১২টার দিকে ভিসির দপ্তরে একটি চিঠি আসে। চিঠির ভেতরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্যাডে রাবির ভিসিসহ রাজশাহীর আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়া হয়।
