শাবি শিক্ষককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২০:০৬

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ছুরিকাঘাত করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ২টার দিকে ধোপাদিঘীরপার ওসমানী শিশু উদ্যানের কাছে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, পূবালী ব্যাংক উপশহর শাখা থেকে সাড়ে ৪ লাখ টাকা তুলেন শাবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বেলাল আহমদ। টাকা ব্যাগে করে রিকশায় করে তিনি ক্যাম্পাসে ফিরছিলেন। পথে চারটি মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে হাতে ছুরিকাঘাত করে  টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বেলাল আহমদকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো জানান,  ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশ। ফুটেজ দেখে ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হবে।