ফাটাফাটি ফ্রাইডেতে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২১:২৬
সর্বোচ্চ ৮০ শতাংশ মূল্যছাড়সহ মনকাড়া সব ডিলের সমাহার নিয়ে এল দারাজ ডটকম ডট বিডি। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফাটাফাটি ফ্রাইডে নামে ইভেন্টটি সকলের জন্য চালু হবে।
 
সারা পৃথিবীজুড়েই মূল্যছাড়ের সেলস ইভেন্ট ব্ল্যাক ফ্রাইডের ধারণা খুবই জনপ্রিয়। কারণ এই সময় সবাই বিশাল ডিসকাউন্ট ও অভাবনীয় ডিলগুলো পেয়ে জমিয়ে রাখা শপিংগুলো করেন। এবার দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি দারাজ ডট কমের সঙ্গে এই ব্ল্যাক ফ্রাইডের ধারণাটাকেই বাস্তব রুপ দিচ্ছে ফাটাফাটি ফ্রাইডে নামে।
 
দারাজ ডটকমের বিভিন্ন পণ্যে বিভিন্ন হারে মূল্যছাড় দেওয়া হবে। ক্যাটেগরি অনুযায়ী স্মার্টফোনে ৫০%, কম্পিউটিংয়ে ৪০%, হোম অ্যাপ্লায়েন্সে ৩৫% এবং ফ্যাশন আইটেমে ৮০% পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে।
 
এর পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ডোরসও সেদিন তাদের সব পণ্যে ৮০% ছাড় দেবে।