মহেশপুরে অভিনব কায়দায় টাকা ছিনতাই

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

রবিবার সকালে মহেশপুরে অভিনব কায়দায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের টাকা ছিনতাই হয়েছে। উপজেলার লেবুতলা গ্রামের মৃত আমানত আলীর ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুজ্জোহা(৬৮) ওইদিন মহেশপুর সোনালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করেন। এরপর নিজের কাছে থাকা ২৮ হাজার ৫শ’ টাকাসহ মোট ১লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা একটি ব্যাগে নিয়ে মহেশপুর মেইন বাসস্ট্যান্ডে ভাস্কর্যের মোড়ে রেখে টিউবওয়েলে হাত-পা ধুচ্ছিলেন। এ সময় টাকার ব্যাগটি উধাও হয়ে যায়। ভুক্তভোগী সামছুজ্জোহা জানান, একটি ছেলে ব্যাংক থেকেই তার পিছু নেয়। তার ধারণা ওই ছেলে তার পাঞ্জাবিতে পানের পিক ফেলে ময়লা করে দিয়েছিল। ওই পিক ধুতে গিয়েই ধূর্ত ছেলেটি এই কাজটি করেছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, এসআই আলিমুজ্জামান টাকা খোয়া যাওয়া শিক্ষককে নিয়ে সোনালী ব্যাংকের সিসি ক্যামেরা পর্যালোচনা করছে।