গফরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৬

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁও উপজেলার বারইগাঁও গ্রামের দত্তেরবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান শনিবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে দত্তেরবাজারের কসমেটিক্স ব্যবসায়ী আবুল বাশারের দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ী আবুল বাশার। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।