ইন্টারনেটের মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী অপপ্রচার ও কর্মকাণ্ড চালানোসহ রাষ্ট্রবিরোধী কাজে উদ্ধুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-২। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার মোবাইল ফোনের বার্তায় র্যাব এই তথ্য জানিয়েছে। বিকাল পাঁচটায় র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
