নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কফিল উদ্দিন কফু (৬০) উপজেলার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে। তিনি কাশিপুর হাটখোলা মাস্টার বাড়ির নৈশপ্রহরী ছিলেন।
বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার কাশিপুর হাটখোলা মাস্টার বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কফিল উদ্দিনকে মাথায় আঘাত করে হত্যার পর লাশ রাস্তায় ফেলে চলে যায়।
ফতুল্লা মডেল থানার এসআই শাহিদুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’
