বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৮

বরিশাল অফিস

ঝালকাঠি, নাজিরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রবিবার বরিশালে মানববন্ধন করেছে নিউজ এডিটরস কাউন্সিল। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।