কেশবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৮

যশোর অফিস

রবিবার দুপুরে কেশবপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেশবপুর থানার ওসি মোঃ শাহিন জানান, উপজেলার শিকারপুর সানাপাড়া গ্রামের আবুল বাশারের ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। যুবকের মাথায় দুটি জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে শনিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই যুবকের পরিচয় উদ্ধারসহ তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।