রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৮
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে হিপুল (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত হিপুল দারুস সালামের জহুরাবাদ এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে।
 
দারুস সালাম এলাকায় দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাজেতুল শায়লা বলেন, 'নিহত হিপুলকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে গেছে বলে আমরা ধারণা করছি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
 
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।