কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের প্রয়োজনে শিল্প কারখানারও ব্যাপক ভুমিকা রয়েছে। শিল্প কারখানার বৃদ্ধির ফলে ঢাকা জেলাকে কৃষি আওতামুক্ত রাখা হবে ও কৃষি ম্যাপ থেকে বাদ দেয়া হবে। শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক বার্ষিক সম্মেলনে জহির রায়হান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সময় ধানের হাইব্রিড জাত উন্নয়নরে ফলে দেশের জনগন এখন কৃষিতে সুফলতা পাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশে পরিণত হয়েছে। ভবিষ্যতে এই ধারা আরও জোরালো হবে বলেও তিনি দাবি করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ কৃষিবিদরা। প্রিয়.কম।
