পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উড়োচিড়ি দাতাদের অবিলম্বে গ্রেফতারে আল্টিমটোম দেয়া হয়েছে।
ফেসবুক ভিত্তিক সংগঠন ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ নামের একটি অনলাইন সংগঠন শুক্রবার সংবাদ সম্মেলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ আল্টিমেটাম দেয়। অন্যথায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজপথে অবস্থান নিয়ে হুমকিদাতাদের প্রতিকী বিচার করা হবে বলেও হুশিয়ারি দেয়া হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনীর মুখপাত্র ও গণজাগরণ মঞ্চ কেন্দ্রিয় কমিটির উদ্যেক্তা মনোয়ার আলী রুশো। এ সময় সংগঠনের পক্ষে মো. আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, তৈয়বুর রহমান, আবু জাফর, সৌমেন মুখার্জি, তৌহিদুল ইসলাম ও রাসেল আলী উপস্থিত ছিলেন।
