জয়পুরহাটের কালাইয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ তারেক হোসেন বাবু নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, উপজেলার বামনগ্রাম তিন মাথা মোড় থেকে ক্ষেতলাল উপজেলার হিন্দা সরদার পাড়ার সামাদের ছেলে তারেক হোসেন বাবুকে ৪০০ পিস প্যাথিডিন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়।
