নিউইয়র্কে লিয়াকত আলীর মৃত্যুতে শোকসভা প্রবাসীদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৭
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক খুলনা গড়ার অন্যতম রূপকার ও খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ লিয়াকত আলীর অকাল মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। শোকসভায় আলহাজ লিয়াকত আলীর নামে খুলনা রেলওয়ে স্টেশনের নামকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন।
 
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক শোকসভায় প্রবাসী খুলনাবাসীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
 
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সদ্য বিদায়ী সভাপতি এম. মহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা আরো বলেন, লিয়াকত আলী ছিলেন খুলনার গণমানুষের নেতা। তিনি দল ও মতের ঊর্ধ্বে থেকে আজীবন মানুষের সেবা করে গেছেন। তিনি ছিলেন খুলনার উন্নয়নের রূপকার। বক্তারা বলেন, লিয়াকত আলীর মৃত্যুতে খুলনাবাসী একজন প্রকৃত অভিভাবককে হারালো।
এ সময় বক্তারা আলহাজ লিয়াকত আলীর নামে খুলনা রেলওয়ে স্টেশনের নামকরণের দাবি জানান।
 
মুন্সি আহাদ জামানের সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে লিয়াকত আলীর ঘনিষ্ঠ বন্ধু হায়দার গাজী সালাহউদ্দির রুনু, এম এ রব, শেখ আকরাম উদ্দিন, ফখরুল আলম, শেখ জামাল ইউ. আহমেদ, ড. শওকত আলী, ওয়াহিদুজ্জামান রাব্বী, জাহাঙ্গীর বিপ্লব, মাহবুবুর রহমান টুকু সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসের, নিউইয়র্ক থেকে প্রকাশিক সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শোকসভায় আলহাজ লিয়াকত আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।