২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার অজুহাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন সব হল বন্ধ করে দিয়েছে। এ কারণে শুক্রবার চরম হতাশা ও ক্ষোভ নিয়ে হল ছেড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থী রফিকুলইসলাম বলেন, প্রশাসন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার অজুহাতে হল বন্ধ করে দিল। বাধ্য হয়ে বাড়ি যেতে হচ্ছে।
শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থী ঝর্ণামনি জানান, ‘পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত সত্যি অবাক করার মতো।
বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় বলেন, ‘আমরা জানি শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছেন। এরপরও বৃহৎ স্বার্থে সামান্য ত্যাগ স্বীকার করতেই হবে।’
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে হল বন্ধের ঘোষণা দেয়।
