জেলার সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট নামক স্থানে নুরুল আমিন (৪৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ট্রাকচালক নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে যায়। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পুলিশ তার লাশ উদ্ধার করে।
