মানব জীবনে যে কোনো সংকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের কোনো বিকল্প নেই। তিনি পরিবার, সমাজ, রাষ্ট্র হতে সর্বত্র সর্বোত্তম জীবনাদর্শ। মদিনার সনদ আজো ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আর সাম্যের অনন্য, অতুলনীয় স্মারক। গতকাল মঙ্গলবার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতির বক্তব্যে বর্তমান পীর সাহেব কেবলা আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ) এসব কথা বলেন।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ভক্ত-মুরিদ, কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনামণ্ডলীর সদস্যদের অংশগ্রহণে পীর সাহেব কেবলার নেতৃত্বে দরবার শরীফ থেকে জশনে জুলুছ শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে জুলুছ শেষ হয়। বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. আল্লামা সাইফুল ইসলাম আজহারী ও মোহাম্মদপুর কৃষি মার্কেট মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম বাগদাদী। - প্রেস বিজ্ঞপ্তি
