রাজধানীর শাহজাহানপুরে ২৮ হাজার ৫’শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে শাহজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মো. শাহজালাল (২৮) নামে ওই ব্যক্তিকে আটক করে।
শাহজাহানপুর থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, শুক্রবার রাত পৌণে ১২টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। ওই সময় এএসআই নাসির ও এএসআই হুমায়ুন কবির ২৮ হাজার ৫’শ পিস ইয়াবাসহ শাহজালালকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। শাহজালালের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় রাখা হয়েছে।
