ডেমরায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:৩২
 
রাজধানীর ডেমরায় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম সানারপাড় চৌরাস্তা সংলগ্ন দেয়ালঘেরা একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। এনামুল হক সারুলিয়ার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
 
ডেমরা থানার এসআই আবদুল কুদ্দুস জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে এনামুল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।