রাজধানীর গেণ্ডারিয়ার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
