রাজশাহী মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৪১

 

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ২১ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর নামও ঘোষণা করা হয়। পরিচিতি সভায় দলের কার্যনিবাহী কমিটির উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
 


এর আগে গত বছরের ২৫ আক্টোরব সম্মেলনে সভাপতি পদে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক পদে ডাবলু সরকার নির্বাচিত হন।
‍
পরবর্তীতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিসহ ২১ সদস্যের উপদেষ্টার তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। পরে কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 

কার্যনির্বাহী কমিটিতে দুই নারীনেত্রী শাহীন আকতার রেনী ও নিঘাত পারভীনসহ ৯ জনকে সহ-সভাপতি করা হয়েছে। অন্য সহসভাপতিরা হলেন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহদত হোসেন ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও আলহাজ্ব মাহফুজুল আলম লোটন।

যুগ্ম সম্পাদক হয়েছেন মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল ও নাঈমুল হুদা রানা। সাংগঠনিক সম্পাদক হলেন- আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ ও অ্যাডভোকেট আসলাম সরকার।

এছাড়াও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকে মোসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রেন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, দফতর সম্পাদক মাহবুবুল আলম বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক প্রভাষক কামরুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম নবাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওয়াহেদুন্নবী অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব, শ্রম সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. ফ. ম. আ. জাহিদ, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম দোলান, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কোষাধ্যক্ষ শামসুজ্জামান খান আওয়াল।