বিওয়াইএলসি-র সনদপত্র প্রদান অনুষ্ঠানে ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক

'বাংলাদেশের ভবিষ্যতের জন্য সমালোচনামূলক যুব নেতৃত্ব'

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ২০:১৬
 
বাংলাদেশের ভবিষ্যতের জন্য সমালোচনামূলক যুব নেতৃত্ব তৈরি করতে হবে জানিয়ে মার্কিন পররাষ্ট্র বিভাগের প্রেস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অফিসের পরিচালক এনজেলা এগেলার বলেন, 'যথাযথ তরুণ নেতৃত্বের উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। এ প্রজন্মের তরুণদের মধ্যে সহনশীল ও যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটানোর ক্ষেত্রে বিওয়াইএলসি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।'
 
সমাপনী অনুষ্ঠানে বিওয়াইএলসি-র প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব ইজাজ আহমেদ তার বক্তব্যে বলেন, 'নেতৃত্ব মূলত কারও ব্যক্তিগত ইচ্ছা পূরণের উপায় নয়। বরং এটা হচ্ছে অন্যদের সঙ্গে একসাথে কাজ করা এবং কোন একটি শ্রেণী, গোত্র বা দেশের গুরুতর সমস্যার মুখে উত্তরণের পথে এগিয়ে চলা। আমি আশা করছি বিওয়াইএলসি-র ট্রেনিং একই সাথে তরুণদের উৎসাহিত করবে এবং সমাজের উন্নয়নে নেতৃত্বের প্রতিফলন ঘটাতে সাহায্য করবে।'
 
IMG0
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সিগনেচার প্রোগ্রাম 'বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং'-এর ১৩ তম আসরের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হলো বিওয়াইএলসি হেডকোয়ার্টারে।
 
প্রোগ্রামটির জন্য পর্যায়ক্রমে যাচাই-বাছাইকৃত ৪২ জন শিক্ষার্থী পুরো আয়োজনের মধ্য নেতৃত্ব চর্চার তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন কনসেপ্টের সঙ্গে পরিচিত হয়। তাদের পরবর্তী মাস অতিবাহিত হয় স্থানীয় কমিউনিটিতে কার্যকর পরিবর্তন আনার লক্ষে পরিচালিত একটি প্রজেক্ট পরিকল্পনা ও বাস্তবায়ন করার মাধ্যমে ক্লাসরুমে অর্জিত জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ ঘটানোর দরুণ।