রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন রোমানা আক্তার (৩০) মারা গেছেন। শনিবার দুপুরে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়দাবাদ চৌরাস্তার ২৪৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। একতলা পাকা বাড়িটি দু’কক্ষ বিশিষ্ট এবং সেপটিক ট্যাংকটি কক্ষমুখী ছিল। ওইদিন একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছিল। ৫ জনের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হন রোমানা। তার শরীরে বার্ন ছিল ৬০ শতাংশ।
