পরিবেশবান্ধব জ্বালানি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা বাড়াতে ভারতকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
শুক্রবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন বিল গেটস। বৈঠকে তারা পরিবেশবান্ধব জ্বালানি, অর্থনৈতিক পরিসেবা বাড়ানো, স্যানিটেশন, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করেন।
গেটস বলেন, ভারতে ব্যাংকিং সেবা অনেক বিস্তৃত হয়েছে। তিনি এই খাতকে আরো শক্তিশালী করতে সাহায্য করতে চান। তিনি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ভারতের অগ্রগতিরও প্রশংসা করেন। সূত্র: এনডিটিভি
