বীরপ্রতীক ওডারল্যান্ডের জন্মদিন শনিবার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ২২:৩০
মুক্তিযোদ্ধ ডব্লিউএএস ওডারল্যান্ডের জন্মদিন রবিবার। তিনি বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা।
 
ওডারল্যান্ড কানাডাস্থ বাটা কোম্পানির তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যানেজার ছিলেন। সেই সূত্রে ১৯৭১ সালে আমাদের মুক্তি সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এমনকি তিনি পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধেও অংশ নেন। বাংলাদেশের প্রতি অপরিমেয় ভালবাসার জন্য বাঙালি জাতির কাছে তিনি বিশেষভাবে সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব।
 
উল্লেখ, ওডারল্যান্ড ন্যাদারল্যান্ড বংশোদ্ভূত একজন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি দ্বিতীয় মহাযুদ্ধেও অংশ নেন। তাকে নিয়ে এই প্রতিবেদক একটি নাটক তৈরি করেন। যা ২০০১ সালে ২২ মে বিটিভিতে প্রচার হয়। আর তা বই আকারে বের করে কলম্বিয়া প্রকাশনী। তিনি ২০০১ সালের ১৮ মে মারা যান। কয়েক বছর আগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়।