মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:১৬

নিলুফার মান্নান

সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল এয়ারলিফট গ্রুপের চেয়ারম্যান আব্দুল মান্নান এর সহধর্মিণী নিলুফার মান্নান এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল (২২ নভেম্বর)। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার জন্মস্থান ঢাকা জেলার দোহার ও শ্বশুর বাড়ি নবাবগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে তবারক বিতরণ, কোরআন তেলোয়াত ও মিলাদের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এম শামসুল হক

সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী মেডিক্যাল কোরের প্রথম মহাপরিচালক, সাবেক সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল (অব.) এম শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে তার মৃত্যু হয়।

 

০