মহেশপুরে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৫:১২
 
বিধিমালা লঙ্ঘন করায় ঝিনাইদহের মহেশপুর পৌরসভা ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। রবিবার বেলা ১২ টার দিকে রিটার্নিং অফিসার এই ঘোষণা দেন।
 
বাতিলকৃতরা হলেন-স্বতন্ত্র প্রার্থী শহিদুল বিশ্বাস, জাসদ সমর্থিত প্রার্থী রমজান আলী ও বিএনপি সমর্থিত প্রার্থী নবিজউদ্দোলা।
 
মহেশপুর রিটানিং অফিসার জাহাঙ্গীর হোসেন  জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে জমাকৃত মনোনয়ন বাছাই শেষে ৩ প্রার্থীর দাখিলকৃত তথ্যে ভুল ও অনিয়ম রয়েছে। তাই ঐ প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।