ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হবে গ্রীস আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হোটেল প্রেসিডেন্ট এথেন্স-গ্রীসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলন উপলক্ষ্যে গ্রীস আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আলাদা আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।
গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু বেপারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ গণি। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া। সম্মেলনটি পরিচালনা করবেন গ্রীস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস রহমান খান।
এর আগে শনিবার সন্ধ্যা ৬ টায় সম্মেলনের প্রধান অতিথি এম এ গণি এবং ড. বিদ্যুৎ বড়ুয়া এথেন্স বিমান বন্দরে পৌঁছালে গ্রীস আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু বেপারী, আওয়ামী লীগ নেতা রায়হান খান, বাবুল হাওলাদার, মিজানুর রহমান, আলিম খালাসী কান্দির, বেল্লাল হোসেন, নাসির জমাদ্দার, রোকন উদ্দিন, জুলহাস, চান খান, গোলাম রাব্বানি কনক, জলিল হাওলাদার, জাকির হোসেন, নান্নু খালাসী, রকিব মৃধা, ছামাদ মাতুব্বর, শহিদুল ইসলাম, আবিদ হামজালা, আব্দুল খালেক মাতুব্বর, বাদশা মাতুব্বর, গ্রীস যুবলীগের আহ্বায়ক আসাদুর রহমান শান্ত, যুগ্ন আহ্বায়ক শেখ জাকিরসহ আরো অনেকে।
