রাজধানীর পল্টন মোড় থেকে আব্দুস সালাম (৩৭) নামে এক পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় পল্টন মোড়ের ইউবিএল ক্রসিং থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিয়ার রহমান জানান, অচেতন ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে, তিনি একজন পুলিশ কনস্টেবল। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে ।
