খুলনায় ৩ ছাত্রদল নেতা আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১০:২৪
 
খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর কালীবাড়ি এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
 
আটক অন্য দুইজন হলেন- নগরীর সদর থানা ছাত্রদলের সভাপতি শামীম আশরাফ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম ইউছুফ।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামালের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া অপর দুই ছাত্রদল নেতার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ আছে।