কমলাপুরে স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১১:০৮
 
রাজধানীর কমলাপুরে পাঁচটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে রেল পুলিশ। সোমবার সকালে বলাই পাল নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। ২৫ ভরি ওজনের এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
 
ঢাকা রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, সকালে তুর্ণা-নিশিথা ট্রেনে চট্টগ্রাম থেকে কমলাপুর আসেন বলাই পাল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কমলাপুর রেলগেটের কাছে পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। এসময় প্যান্টের বেল্টে লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
 
পুলিশ কর্মকর্তা রফিকুল জানিয়েছেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।