নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন মামা ও ভাগ্নে। এছাড়া সংরক্ষিত নারী আসছেন লড়ছেন মামী। তাদের নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করা নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের সদস্য ও নিকট আত্মীয়।
পৌর বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক মামা সামছুল আলম দুলু ৫নং, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাধারণ সম্পাদক ভাগ্নে হাবিবুল হক মৃধা ৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক ইউপি মেম্বার ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মামা জাহাঙ্গীর আলমের সহধর্মিনী পৌর বিএনপি সদস্য নাসরিন আলম সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বীরা রক্তের সম্পর্কের হওয়ায় তাদের তিনজনের নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় পরিবারের লোকজন ও নিকট আত্মীয়রা। তাদের পাশে না পেলেও তারা প্রত্যেকেই একই ঘরানার হওয়ায় দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারের ভোট প্রাপ্তির আশায় দিন রাত নিরলস পরিশ্রম করছেন। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট, দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। সর্বত্রই আলোচিত হচ্ছে তাদের তিনজনের মধ্যে কে হচ্ছেন পৌর কাউন্সিলর?
